Skip to main content

Posts

ইচ্ছে মত

#ইচ্ছে_মত# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# ইলিশের কচুপাতার পাতুরির ছবিটা খুব ভালো করে গার্নিশ করে স্টেটাসে দেয় উত্তরা যথারীতি খাবারের ছবিতে অনেকগুলো সীন আসে সবারই।কেউ বলে উঃ কি ভীষণ লোভ হচ্ছে আবার কেউ বা লাভ ইমোজি দেয়।                টুয়া প্রায়ই দেখে আজকাল নানান ননভেজ খাবারের ছবি প্রায়ই দিচ্ছে উত্তরা স্ট‍্যাটাসে।অবাক হয়ে যায় দেখে,উত্তরা কি কুকিং ক্লাশ জয়েন করলো নাকি? এত রকম রান্না করছে আজকাল। আজ ক্র‍্যাব তো কাল ইলিশ,পরশু চিংড়ি কোনদিন আবার মাটন আফগানী তো ডিমের রেজালা। একটাও তো ভেজ রান্না করেনা।        টুয়ার খুড়তুতো বোন উত্তরা,দুই বাড়িতে তেমন মিলমিশ আর না থাকলেও ওদের কথা হয় মাঝেমাঝেই। যদিও একটু পরশ্রীকাতরতা আছে দুপক্ষেরই মানে টুয়া মাধ‍্যমিকে যা পেয়েছে তার থেকে উত্তরাকে অন্ততঃ বেশি না হলেও পাঁচ বেশি পেতে হবে নাহলে মান থাকেনা। উত্তরাদের গাড়িটা যদি অল্টো হয় তাহলে পরের কমাসের মধ‍্যেই একটু বেশি দাম হলেও সুইফট ডিজায়ার কিনে টুয়াকে বলতে হবে," এটাই কিনলো বাবা,আসলে অল্টো বড় ছোট,পা রাখাই যায়না ঠিকমত।" ...

জীবন যখন যেমন (2)

রবীন দেখতে পায় সকাল থেকেই রাণুর ছোটাছুটি শুরু,সবার হাতে হাতে চা জলখাবার দেওয়া তারপর রান্নার তদারকি। রবীনই বকা দেয়," তোমার না শরীর খারাপ এত ছোটাছুটি করার কি আছে? টেবিলে সব র...