"ছোটবৌমা আজ কিন্তু একটু রান্না বেশি করতে হবে মনে আছে তো,ও বেলা তোমার মাসিমা মেসোমশাই আসবেন। ভেবেছিলাম বড় বৌমাকে বলবো তোমাকে বিকেলে একটু সাহায্য করে দেবে কিন্তু তার আবার অফিসে আজ কি সব আছে মানে সে নাকি ওর অফিসের সেরা নারী মানে ঐ মেয়েমানুষের প্রাইজ পাবে শুনলাম। যত্তসব হয়েছে আজকাল,আজ এটা কাল সেটা লেগেই আছে। বাপ ঠাকুর্দার আমলে কখনো শুনিনি বাপু মেয়েদের আবার আলাদা করে কোন দিন হয়। চিরকালই তো মেয়েদেরই দিন,আরে মেয়েরা মানে ইয়ে হলো মায়ের জাত সেই ব্যাটাছেলেই বলো আর মেয়েমানুষই বলো সবাইকে জন্ম তো দেয় মেয়েরাই।"...একটানে কথা বলে গেলেন সাবিত্রী। কিন্তু কি হলো যাকে এতগুলো কথা বলে গেলেন তার কোন সাড়াশব্দ নেই কেন,মনটা খারাপ হয়ে যায় কনকের মানে এই বাড়ির বেকার ছোট বৌয়ের ভেবেছিলো আজ একটু মায়ের কাছে যাবে ওবেলা। হয়ত আর হবেনা।
চিরকাল মাকে এইভাবেই সংসার করে যেতে দেখেছে ও বাবা ছোটবেলায় মারা যাওয়াতে ওরও পড়াশোনা মোটামুটি বি এ পাশের পর বিয়েতেই আটকে গিয়েছিলো। দত্তবাড়ির বেকার ছোটবৌ শ্বশুরবাড়িতে বেগার খাটে,মানে ওর দুই ভাশুরের মত ওর বর তেমন রোজগেরে নয়। বড় ভাশুর এই বাড়িতে থাকে মেজো ভাশুর আলাদা ফ্ল্যাটে থাকে। তাই বাড়ির যাবতীয় বাজার হাটের দায়িত্ত্ব সোমেনের আর রান্নাবান্না মোটামুটি কনকের। বড় জা ইচ্ছে হলে হাত লাগায়,কিছু করার নেই সময় পায়না খুব একটা। সোমেনের মাইনে অনেকটাই কম,বাকিটা ওরা দুজনে খেটে পুষিয়ে দেয়। শাশুড়ি হাতে করে তৈরি করেছেন কনককে তাই খুব একটা দেখতে হয়না।
কনক ততক্ষণে রান্নাঘরে
বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টে আসা পর্যন্ত সময়ের মধ্যেই একটা ছোটখাটো কনটেন্টের ওপর শর্টস বানিয়ে নেবে ভেবেছে পিউলি। তারপর যখন এয়ারপোর্টে ওয়েট করবে তখন আরেকটা ছোট ভ্লগ বানাবে সাথে থাকবে প্লেনের টুকিটাকি গল্প। দেশে ফেরার আনন্দের সাথে অবশ্যই মাথায় আছে রেগুলার ভিডিও আপডেট দেওয়ার ব্যাপারটা। আর এই রেগুলারিটি মেনটেইন করছে বলেই তো কত ফলোয়ার্স হয়েছে এখন ওর। সত্যি কথা বলতে কী এটাই এখন ওর পরিবার হয়ে গেছে। সারাটা দিনই তো এই পরিবারের কী ভালো লাগবে সেই অনুযায়ী কনটেন্ট ক্রিয়েট করে চলেছে। এতদিনের অভিজ্ঞতায় মোটামুটি বুঝে গেছে যে খাওয়াদাওয়া,ঘরকন্নার খুঁটিনাটি,রূপচর্চা,বেড়ানো এইসব নিয়ে রীলস বেশ চলে। কনটেন্টে নতুনত্ব না থাকলে শুধু থোবড়া দেখিয়ে ফেমাস হওয়া যায় না। উহ কী খাটুনি! তবে অ্যাকাউন্টে যখন রোজগারের টাকা ঢোকে তখন তো দিল একদম গার্ডেন হয়ে যায় খুশিতে। নেট দুনিয়ায় এখন পিউলিকে অনেকেই চেনে,তবে তাতে খুশি নয় সে। একেকজনের ভ্লগ দেখে তো রীতিমত আপসেট লাগে কত ফলোয়ার্স! মনে হয় প্রমোট করা প্রোফাইল। সে যাকগে নিজেকে সাকসেসফুল কনটেন্ট ক্রিয়েটার হিসেবে দেখতে চায় পিউল। এখন সামার ভ্যাকেশন চলছে...
Comments
Post a Comment