Skip to main content
কাঁধে ঢাউস ব‍্যাগটা নিয়ে মলের সিঁড়ি দিয়ে উঠছে মেয়েটা পেছন থেকে দেখে আজও চিনতে কোন ভুল হয়নি নৈঋতের। তবে অবহেলায় ফেলে আসা অতীতকে আবার নতুন করে না দেখে ফেলাই ভালো। তাই মাকে বলে,' মা এদিকে নয়,চল তোমাকে লিফ্টে করে নিয়ে যাব।'
  সঞ্চিতাও মেয়েটাকে দেখছিলেন,নৈঋত মাকে খেয়ালই করেনি। তবে এবার খেয়াল করল যে মা এখনও হাঁ করে ওপরের দিকে তাকিয়ে আছে। আর হ‍্যাঁ ওকেই তো দেখছে চোখ গোল গোল করে। অথচ ওর কোন খেয়াল নেই,ভারী কোমরটাকে দুলিয়ে মাথার পনিটেল নাড়িয়ে চলে যাচ্ছে সামনের দিকে।
   খুব তো বড় বড় কথা বলেছিল যে ওর অনেক বন্ধু আছে,একটা বন্ধু জীবন থেকে চলে গেলে ওর কিছু আসে না। তাহলে এই ভ‍্যালেন্টাইন ডের দিন সেই একখানা ঢাউস ব‍্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন শুনি?
  মাকে এবার তাড়া দেয়,গম্ভীর গলায় বলে,' মা কী দেখছ বলত? আমি যে এতগুলো কথা বললাম তুমি কী কোনটাই শুনলে না?'
   হঠাৎই মা ওর হাতটা চেপে ধরে,' ঐ যে দেখেছিস..মহুল না? আরে ঐ যে।'
 -' মা কী হচ্ছে? চল ঐদিকে,হ‍্যাঁ আমি দেখেছি। তবে তুমি এবার চল। ও যদি এদিকে তাকায় তো কী ভাববে?'
 -' ভাবার কী আছে? একটা সময় কত আমাদের বাড়িতে এসেছে। খুব খেতে ভালোবাসত মেয়েটা। ও নিশ্চয় আমাদের দেখেনি বল। নাহলে ঠিক কথা বলত।'
   লিফ্টের বোতাম টিপে দাঁড়িয়ে আছে বেশ কিছুটা সময়,লিফ্ট নামতে দেরী করছে। মনটা হঠাৎই তেতো হয়ে যায় নৈঋতের। মা তো জানে না মহুলকে ও কত বাজে ভাবে অপমান করেছিল। হয়ত ওকে দেখলেও কথা বলবে না,মুখ ফিরিয়ে চলে যাবে। তাই অন‍্য পথে অন‍্য দিকে চলে যাওয়াই ভালো। এসেছে হয়ত মহুল কারও সাথে প্রেমটেম করতে। শুনেছে তো কোথায় একটা চাকরি পেয়েছে। ওপরের ফুডকোর্টে বা লাগোয়া ক‍্যাফেটাতে বসে অনেকেই প্রেম করে। তবে সাজ দেখে তো মনে হল না যে ডেটে যাচ্ছে।
    নিজেকে শাসন করে হঠাৎই নৈঋত কেন আবার ওকে নিয়ে ভাবতে বসেছে আজ? মনই জবাব দেয় আসলে বোধহয় প্রথম কোনকিছুই চট করে ভোলা যায় না,আর ভালোমানুষদের কথাও বোধহয় তাই..
   মহুলের বিপক্ষে যদি পাঁচটা খারাপ কথা ভাবতে যায় তাহলে দেখা যাবে পাঁচটার মধ‍্যে চারটেই ওর গুড কোয়ালিটি।
   লিফ্ট থেকে নেমে ওরা সেই দোকানটায় আসে,মাকে নিয়ে মাঝেমধ্যে এখানে আসতে হয় ওকে। অবশ‍্য ও চাকরি নিয়ে বাইরে চলে যাবার পর অনেকদিন আসা হয়নি এখানে। মা জামাকাপড় দেখতে দেখতে কেমন যেন আনমনা হয়ে যাচ্ছে মাঝেমধ‍্যেই। আজ যেন মনে সেই খুশিটা নেই অথচ বেরোনোর আগেই বেশ খুশি ছিল। হঠাৎই কী এমন হল? তবে কী সেই মেয়েটাকে দেখেই?
    মহুল আবার ঘোরাঘুরি করতে শুরু করে নৈঋতের মনের মধ‍্যে। হঠাৎই একদিন ইচ্ছে হয়েছিল মেয়েটাকে আই লাভ ইউ বলে ওর প্রেমে ভেসে যেতে। ও হেসে বলেছিল,' বন্ধুত্বটাই তো ভালো ছিল,হঠাৎ প্রেমের কী হল? আমার মধ‍্যে এমন কী আছে মানে প্রেমে গড়াগড়ি খাবার মত?'
 -' কী আছে আমি জানি না,তবে তোকে খুব ভালো লাগে আমার।'
 -' কী দেখে?'
 -' কী আবার দেখে? অত হিসেব আমার আসে না ভালো লাগে তাই বললাম।'
   নিজের মনটাকে কোনদিন কারও কাছে তেমনভাবে খোলে না মহুল। শুধুমাত্র মায়ের কাছে ছাড়া। তাই অবাক লাগল ওর আবার বয়ফ্রেন্ড? তাও আবার হঠাৎই একজন ওর প্রেমে পড়ে গড়াগড়ি খেল,আই লাভ ইউ বলল। কে জানে হয়ত হতে পারে এটা নৈঋতের ছেলেমানুষী।
   না করে দেবে ভেবেও না করতে পারেনি মহুল শুধু প্রেমের মাত্রাটাকে কোথায় যেন একটা বাঁধনে বেঁধে রেখেছিল। মানে ঐ খুব সীমিত কিছু কথাবার্তা,সপ্তাহে এক আধদিন দেখা ঐ পর্যন্তই প্রেমটা ছিল। তবে ঐটুকু আস্বাদনের মিঠে সুবাস ভালো ছিল। অন্ততঃ মহুলকে ভরিয়ে রেখেছিল। হয়ত বা ওর কোথাও একটা না পাওয়ার শূন‍্যতাকে অনেকটাই ভরিয়ে রেখেছিল নৈঋতের ছেলেমানুষী ভরা আবেগ।
     সঞ্চিতা এখনকার মা ছেলের সব বন্ধু,বান্ধবীকে চিনতেন তাই মহুলও পরিচিত ছিল। তবে ছেলে যখন বলল ভালোবাসার কথা তখন একটু অবাক হয়েছিল শুনে। তার স্মার্ট,ঝকঝকে ছেলের হঠাৎই এমন একটা মোটাসোটা শ‍্যামলা মেয়েকে পছন্দ হল কেন? তবে মেয়েটাকে ভালো লাগত সঞ্চিতার,একটু নিজের ঘোরের মধ‍্যে থাকে তবে ভালো মেয়ে। ছেলে অবাক হয়েছিল শুনে বলেছিল,' তোমার ভালো লেগেছে?'
-' কেন খারাপ লাগার কী আছে? তোর যখন ভালো লেগেছে তো আবার কী?'
 -' আবার কী মানে? তোমার ভালো লাগে না তাই তো?'
 সঞ্চিতা কিছুটা ভেবে বলেছিলেন,' মানুষ চেনা খুব একটা সহজ বোধহয় নয় রে। চোখে দেখে বোধহয় সবার সবটা বোঝা যায় না। আর অত কী বোঝার আছে? ভালো লাগছে বন্ধুত্ব রাখ,মিশে দেখ কেমন লাগে?'
     তারপর মাঝে মাঝে আসত মেয়েটা। সঞ্চিতার ভালো লাগত মেয়েটার অকারণ বকবক। কেন যেন সঞ্চিতার মনে হত অনেকটা কষ্ট চেপে বকবক করে মেয়েটা। জিজ্ঞেস করাতে বলেছিল,' আমার কোন

Comments

Popular posts from this blog

রীল ভার্সেস রিয়াল

বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টে আসা পর্যন্ত সময়ের মধ‍্যেই একটা ছোটখাটো কনটেন্টের ওপর শর্টস বানিয়ে নেবে ভেবেছে পিউলি। তারপর যখন এয়ারপোর্টে ওয়েট করবে তখন আরেকটা ছোট ভ্লগ বানাবে সাথে থাকবে প্লেনের টুকিটাকি গল্প। দেশে ফেরার আনন্দের সাথে অবশ‍্যই মাথায় আছে রেগুলার ভিডিও আপডেট দেওয়ার ব‍্যাপারটা। আর এই রেগুলারিটি মেনটেইন করছে বলেই তো কত ফলোয়ার্স হয়েছে এখন ওর। সত‍্যি কথা বলতে কী এটাই এখন ওর পরিবার হয়ে গেছে। সারাটা দিনই তো এই পরিবারের কী ভালো লাগবে সেই অনুযায়ী কনটেন্ট ক্রিয়েট করে চলেছে। এতদিনের অভিজ্ঞতায় মোটামুটি বুঝে গেছে যে খাওয়াদাওয়া,ঘরকন্নার খুঁটিনাটি,রূপচর্চা,বেড়ানো এইসব নিয়ে রীলস বেশ চলে। কনটেন্টে নতুনত্ব না থাকলে শুধু থোবড়া দেখিয়ে ফেমাস হওয়া যায় না। উহ কী খাটুনি! তবে অ্যাকাউন্টে যখন রোজগারের টাকা ঢোকে তখন তো দিল একদম গার্ডেন হয়ে যায় খুশিতে। নেট দুনিয়ায় এখন পিউলিকে অনেকেই চেনে,তবে তাতে খুশি নয় সে। একেকজনের ভ্লগ দেখে তো রীতিমত আপসেট লাগে কত ফলোয়ার্স! মনে হয় প্রমোট করা প্রোফাইল। সে যাকগে নিজেকে সাকসেসফুল কনটেন্ট ক্রিয়েটার হিসেবে দেখতে চায় পিউল।         এখন সামার ভ‍্যাকেশন চলছে...
প্রায় আঠেরো দিন ঘরছাড়া হয়ে আজ সকালে এক কাপ চায়ের কাপে জানলা দিয়ে দেখা সমুদ্দুরের পাড়ে থাকা সূর্যধোয়া সুইডেনের স্টকহোম শহরটাকে বন্দি করার চেষ্টা করছি...ঘরছাড়া মন হয়েছে বাইন্ডুলে এই মাঝবয়েসে। আর অবশ্যই কিছুটা ছন্নছাড়াও,কারণ খাওয়া,শোওয়া আর ঘুম কিছুরই ঠিক,ঠিকানা নেই। বঙ্গনারী এয়ারপোর্টে এসে সিকিউরিটি চেকের উৎপাতে টুক করে হাতের নোয়াখান খুলে ব‍্যাগে রাখছি,ঠান্ডাতে কাবু হয়ে কোট প‍্যান্টলুন পরে ঘুরছি এই সমস্ত সব কান্ড এর মাঝেই বেজে উঠলো ফোনখানা।  সুতরাং ফটো তোলাতে ক্ষান্ত দিয়ে মন দিলাম ফোনে,মেয়ের ফোন..এখানকার সকালবেলায়  একবার কথা হয়েছে,ঘন্টাখানেক বাদে আবার ফোন তাই বুঝলাম কোন বিশেষ দরকার। ডাক ছাড়লাম, -' হ‍্যালো,বুড়ো(আমাদের আদরের ডাক) কিছু বলবি? ওপাশ থেকে একটু লজ্জা লজ্জা ঢোক গেলা গলায় শুনলাম..' হ‍্যাঁ,মা এখন কি করছো? উচ্ছ্বসিত হয়ে বললাম,' শহরটাকে দেখছি রে,এমন সকাল জানি না আবার কবে হবে। অপূর্ব লাগছে রে হোটেলের জানলায় বসে শহরটা দেখতে।'  ওপাশ থেকে আবার মিহি গলায় ভেসে এল,' আচ্ছা মা চোদ্দ শাক কেমনভাবে বিক্রি হয়?'  এদেশে এসে বেড়ানোর গুঁতোতে অনেক কিছুই মাথা থেকে মিসিং,অবশ‍্য মে...

জন্মে জন্মে

চাকরির বদলি নিয়ে এক নির্জন জায়গাতে গেছেন একজন। জায়গাটা নির্জন তাই বৌকে নিয়ে যেতে পারেননি। তারপর বদলি হয়েছেন বিজয় নগরে। এখানকার মিউজিয়াম দেখাশোনার দায়িত্ব তার ওপরে।     এবার ঠিক করেছেন কুসুমকে নিয়ে আসবেন এখানে। মায়ের কাছে শুনেছেন কুসুম খুব মন মরা। কুসুমকে বিজয়নগরে আনার পরই সে প্রাণচঞ্চল হয়ে উঠল। জায়গাটা তার ভীষণ পছন্দের। তার বায়নাতে ছুটি পেলেই সুরজ সিংকে ঘুরিয়ে দেখাতে হয় জায়গাটা।    কিন্তু পূর্ণিমার রাতে ঘটলো অদ্ভুত ঘটনা। কুসুমকে পাওয়া যায় না। বিজয়নগরের শুকনো চান ঘরে কলকলিয়ে ঢোকে জল। আর সেই জলে ভাসে কুসুম।     অবাক হয় সুরজ ওর সাথে কে? কেয়ারটেকার ছেলেটাকে দেখে মাথা গরম হয়ে যায়। খুন করে ফেলতে ইচ্ছে করে।